সমস্ত প্রশংসা আল্লাহ তা’আলার জন্য, যিনি কলমের সাহায্যে মানব জাতীকে শিক্ষা দিয়েছেন এমন জিনিস যা সে জানতো না।অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবি হযরত মুহাম্মাদ(সঃ) এর ওপর।রাসুল (সঃ) এর ওপর নাযিলকৃত প্রথম আয়াত ”পড় তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন”আর হাদিসে রাসূল(সঃ) বলেছেন “ প্রত্যক মুসলিম নর-নারীর ওপর ইলম অর্জন করা ফরয”তাই ইলমে দীন শিক্ষার গুরুত্ব উপলব্ধি পূর্বক মুসলিম উম্মাহর খেদমতে ছোট্ট এ আয়োজন। যার সূচনা করেছিলেন মরহুম আলহাজ্ব মনছুর আলী সাহেব। তিনি ২০০৬ খ্রিস্টাব্দে স্ব উদ্যেগে পার্বতীপুর সরকারপাড়ায় আলহাজ্ব মনছুর আলী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসা প্রতিষ্ঠা করেন।অতঃপর তাহার মৃত্যুর পর তার সন্তানেরা আরো উচ্চতর ইলমে দীন শিক্ষার জন্য ২০২০ খ্রিষ্টাব্দে”আল জামিয়াতুল মনছুরিয়া মাদ্রাসা” প্রতিষ্ঠা করেন। মাদরাসাটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পৌরসভাস্থ ০৪ নং ওয়ার্ডে সরকারপাড়া গ্রামে এক মনোরোম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত।